নাছিমপুর বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

 

মেহেদি ছাতক উওর প্রতিনিধিঃ, নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজার ফুটবল ক্লাব কর্তৃক অায়োজিত। ২য় নাইট মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩/২/২০২১ ইং) সন্ধ্যায় দোয়ারা উপজেলার নাছিমপুর বাজারের পূর্বের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হাসান একাদশ ফুটবল টিম শাহ শাহ স্পোর্টিং ক্লাবকে ০১-০০ গোলে হারিয়ে হাসান একাদশ ফুটবল টিম প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জিতে নেয়।

নাছিমপুর বাজার ফুটবল ক্লাবের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক।
বিশেষ অতিথি ছিলেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম নমু সাহেব, কোম্পানিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান লাল মিয়া সাহেব, নরসিংপুর ইউনিয়ন
এর সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান রুবেল ভুইয়্যা, অায়োযক কমিটির সভাপতি ছফির উদ্দিন সাহেব সাধারণ সম্পাদক খলিলুর রহমান , সহ সাধারণ সম্পাদক সোহেল অাহমদ রানা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তরুজ অালী সাহেব,মজদর অালী,তেরা মিয়া,অাঃরুপ, খালেদ, মোহাম্মদ অালী, অাল- অামিন, ফরিদ, নাছির, সায়েদ মাহমুদ, অাইনুল করিম, দুলাল অাহমদ, প্রমুখ।
এসময় বিজয়ী দল হাসান একাদশ
ফুটবল টিমের পক্ষে মেহেদি হাসানের হাতে প্রধান অতিথি অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব,পুরস্কার ফ্রিজ তুলে দেন।

এছাড়াও রানার্সআপসহ অন্যান্য শান্তনা পুরস্কারও দলীয় প্রধানের হাতে তুলে দেয় অতিথিবৃন্দরা।

এই সংবাদটি 442 বার পঠিত হয়েছে