এম এইচ খালেদ
অদ্যবদী নির্বাচনী তফশীল ঘোষণা না হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাবনা সামনে রেখে ছাতক উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ভোটযুদ্ধে।
নববর্ষের শুভেচ্চা সংক্রান্ত ব্যানার লিফলেট,ক্যালেন্ডার ছাপিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে,সভা সমাবেস করে দোয়া ও ভোট চাচ্ছেন চেয়ারম্যান ও মেম্ভার প্রার্থীরা।
মহামারী করোনাকালীন সময় হলেও স্বাস্থ্য বিধিমেনে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে কাঙ্খিত-অনাকাঙ্খিতভাবে উপস্থিত হয়ে কুশল বিনিময় করে প্রার্থীতার কথা জানান দিচ্ছেন এবং
দান-দক্ষিণা করেও নিজের পুঁজি মজবুত করার চেষ্টা করছেন প্রার্থীরা।
পাশাপাশি দলীয় সমর্থন নিজের দখলে রাখতে চলছে জোর তৎপরতা, সময় গড়ানোর সাথে-সাথে প্রার্থীদের প্রচার-প্রচারণার মাত্রাও ক্রমে বেড়ে চলছে।
দিন তারিখ ঠিক নাহলেও নির্বাচনের হাওয়া জোরে-সুরেই বইতে শুরু করেছে কালারুকা ইউনিয়নে।এদিকে ভোটাররা প্রার্থীদের ভালো-মন্দ বিশ্লেষণ করতে সকাল-সন্ধায় চায়ের দোকান সহ হাট বাজারে গড়ে তুলেছেন আড্ডা।
২০২১সালে মোট ৬ দফায় শুরু হবে ইউনিয়ন নির্বাচন এর মধ্যে ২২ ও ৩১ মার্চ দুই দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।দারনা করা হচ্ছে সুনামগঞ্জ জেলা হাওর অঞ্চল ও মেগালয় এরিয়া হওয়াতে আগাম বন্যার আসংকা বিদায় প্রথম ও দ্বিতীয় দাফে নির্বাচন সম্পর্ন হতে পারে।
এমন সম্ভাবনা ঘিরে একে একে চেয়ারম্যান প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ৫ জন প্রার্থীর প্রচার প্রচারনা দেখা যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন। আবার দুই একজন প্রার্থী নিজেকে আড়ালে রেখে গুন্জন চালাচ্ছেন কেউ কেউ আবার বলছেন দলীয় প্রতিক নাহলে নির্বাচন করবেন না।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যে জমজমাট ভোট যুদ্ধ ও একটি উৎসবমুখর নির্বাচন হবে এটা নিচ্ছিত করে বলা যায়।
ইউনিয়ন বাসিও সেই অনুষ্ঠানের প্রতীক্ষায় রয়েছেন। গত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অদুদ আলম বিজয়ী হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি এবারও চেয়ারম্যান পদে
নির্বাচনে লড়বেন বলে তার দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।
এছাড়াও বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী নতুন প্রার্থী রাসেল আহম,আসরাফুল আলম,আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আব্দুল মুকিত ও সতন্ত্র প্রার্থী শেখ সেলিম আরাফাত, পাশাপাশি নিরবে দলীয় মনোনয়ন প্রত্যাশায় আওয়ামীলীগ বি এন পির একাদিক প্রার্থী লগিং করতেছেন বলে জানা গেছে।
সকল প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা ঝর বইছে ভোটারদের মধ্যে,তবে সাধারন ভোটাররা জানিয়েছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।






