উপজেলা যুবদলের সাবেক সদস্য ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের অভিনন্দন।

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবদলের সাবেক সদস্য ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার ১৭ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক আদেশে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এতে বলা হয় ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ইজাজুল হক রনিকে বহিস্কার করা হয়েছিল। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন ইজাজুল হক রনি।
এ আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার ১৭ নভেম্বর তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। এতে আরো বলা হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। এছাড়া এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ওই দিন আরো ২৭ বিএনপি নেতার বহিষ্কার আদেশ প্রত্যার করা হয়।

ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়াতে কেন্দ্রীয় বিএনপি ও ইজাজুল হক রনিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইতালী প্রবাসি মতিউর রহমান রুমান,সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাসিত, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক মকবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মোমিন,সদস্য জাহির খান,জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা লিকসন আহমদ, যুবদল নেতা নাজমুল হুদা জুয়েল। কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আশরাফ হোসেন সানজিদ,বিএনপি নেতা জুয়েল মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আমিন। বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ইজাজুল হক রনি।

এই সংবাদটি 1245 বার পঠিত হয়েছে