ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের ডাকে ‘জাতির মুক্তি সনদ ৩১ দফা’ দাবিতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বিকেল ৩টায় ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এই সভায় হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটে। শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঝাঁটিকা মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের মড়ল কমিউনিটি সেন্টারে সমবেত হন। পরে মিছিল সহকারে তারা ট্রাফিক পয়েন্টে গিয়ে জনসভায় রূপান্তরিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, এই কর্মসূচি কোনো ব্যক্তির স্বার্থে নয়। এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। বিএনপির ৩১ দফা শুধু দলের নয়—এটি দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আরও বলেন,
আমরা এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, সাধারণ মানুষকে জাগ্রত করতে চাই। ইনশাআল্লাহ, শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা প্রচার করবো এবং তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথে সম্পৃক্ত করবো। দেশের মানুষ এখন বুঝে গেছে, তাদেরকে বেহেশতের টিকিট দেখিয়ে লাভ নেই।”
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামছুল হক নমু (সাবেক চেয়ারম্যান), আব্দুর রহমান (সাবেক সহ-সভাপতি), মো. নজরুল ইসলাম ও হাজী আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর তালুকদার ও হারুনুর রশিদ, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন (শাহী), যুবদল নেতা ইজাজুল হক (রনি) ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমা ইউনিয়নের আহ্বায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক মো. খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তারেক আহমেদ, পৌর যুবদলের সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, নোমান ইমদাদ কানন এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকী মুহিতসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও জাসাসের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।






