ছাতকে নাছির বিড়ি সহ নাছির উদ্দিন আটক

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় তৈরি ৪২ হাজার ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’সহ এক ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. এরশাদ আলী ও এএসআই (নি.) নাইমুন হাসান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ছাতক থানার সুরমা নদীর দক্ষিণ পাড়ে কলাহাটা চৌধুরী ঘাট এলাকা থেকে এ বিড়িগুলো জব্দ করেন।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শেখ নাছির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮৪,০০০ (চৌরাশি হাজার) টাকা। এ ঘটনায় জড়িত উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮) কে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি 355 বার পঠিত হয়েছে