পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের হাসনাবাদ বাজারে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মানিক।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য শাহাজান আব্দুল্লাহ চৌধুরী, আরশ আলী, মানিক মিয়া, সালেহ আহমদ, হাজি কদরুল ইসলাম, উকিলা আলী, মিজানুর রহমান আমরু ও মো. শফিক মিয়া।
ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আকল মিয়া, সুজন মিয়া, হাবিবুর রহমান হবিল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী, আনোয়ার হোসেন, আলমাস আলী, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম ও সাদ্দাম হোসেন। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তুলেই বিএনপিকে আরও সুসংগঠিত করা সম্ভব।”
বক্তারা আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।






