মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির ভাই-এর “দেয়াল ঘড়ি” প্রতীকের সমর্থনে দিনব্যাপী গণ’সংযো’গ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক মহোদয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
মতবিনিময় সভায় হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, “শিক্ষক সমাজই জাতির দি’শা’রি। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপ’রি’সীম। আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে শিক্ষা খা’তের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, খেলাফত মজলিস সর্বদা নী’তি-নৈ’তিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আ’ন্দো’লনে অগ্র’ণী ভূমিকা পালন করেছে। জনগণের ভোট ও আস্থাই আমার শক্তি।
দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, ছাত্র, অভিভাবক ও সর্বস্তরের জনগণ অংশ নেন। উপস্থিত জনসাধারণ খেলাফত মজলিসের “দেয়াল ঘড়ি” প্রতীকে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






