ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগষ্ট) রাতে ছাতক থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সফিকুল ইসলাম খানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক মো.সাদেক, গোলাম সারোয়ার, মো.সিকান্দর আলীসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছাতক কোর্ট পয়েন্ট এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
সে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রি.-এর একজন সন্দিগ্ধ আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।






