মোঃ তাজিদুল ইসলাম:
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামে অসহায় ও এতিম পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়িত হয় FW Future World-এর অর্থায়নে এবং চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুজ্জামান শামীম, সংগঠনের কর্মী আশিক মিয়া, মুকিত মিয়া ও আলী মাহবুব সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান শামীম
মোঃ ইল্লাস আলী, মোঃ আলতাব আলী, মোঃ মইন উদ্দিন, মোঃ, আং হান্নান, মোঃ চমক আলী, মোঃ সাহিন আলম, মোঃ কদর আলীসহ আরও প্রমূখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
নুরুজ্জামান শামীম বলেম- “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে কোনো মানুষকেই আর অনাহারে থাকতে হবে না।” গ্রামাঞ্চলের অনেক সুবিধাবঞ্চিত পরিবার এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং FW Future World ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।






