ডেস্ক নিউজ:
ছাতকে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে ০১ মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) বিকেলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ আইনে তাদের এ কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। এ সময় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আদনান আরিফ রিফাত, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ ছালাউদ্দিন উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিমুলতলা গ্রামের লায়েকা মিয়া (৩৫). জাউয়া গ্রামের ফরিদ মিয়া (৩৮), ও একই গ্রামের কয়ছর আহমদ (৩০) কে ০১ মাস কারাদন্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ মোঃ তরিকুল ইসলাম জানান, সোমবার সুনামগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম ছাতক উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।






