উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণে আলোচনা সভা

মোঃ তাজিদুল ইসলাম::

শুক্রবার (২৩ আগস্ট ২০২৫ ইং) সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা রক্তদান কার্যক্রমকে আরও প্রসারিত করা, সমাজসেবামূলক উদ্যোগকে বেগবান করা এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত সদস্যদের সক্রিয় সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই উদয়নের সামাজিক কর্মকাণ্ডকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি 102 বার পঠিত হয়েছে