ছাতকে খেলাফত মজলিসের গণসংযোগ

তথ্যানুসন্ধান ডেক্স::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরকে ঘিরে মাঠে নেমেছে দলের কর্মী-সমর্থকরা। প্রতীক দেয়াল ঘড়ি সামনে রেখে শনিবার দিনব্যাপী ছাতকের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তারা।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ জনগণের দোরগোড়ায় গিয়ে হাফিজ আব্দুল কাদিরকে একজন সৎ, শিক্ষিত ও ধর্মপ্রাণ প্রার্থী হিসেবে তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার নেতৃত্ব গড়ে তুলতে হলে নৈতিক ও নীতিবান প্রার্থীর প্রয়োজন, আর হাফিজ আব্দুল কাদির সেই যোগ্যতাই ধারণ করেন।

এসময় সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জনগণের সাড়া পেয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ছাতকের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।

এই সংবাদটি 149 বার পঠিত হয়েছে