ডেস্ক নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর,মুরারিচাঁদ কলেজ( এম.সি কলেজ) ছাত্রদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ২১ আগষ্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন ছাতক উপজেলার দুই মেধাবী কলেজ ছাত্র। কমিটির ১ম যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়েছে আকিল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম। তিনি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালিপুর গ্রামের বাসিন্দা এবং আকিল হোসেন একই উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামের বাসিন্দা। তারা দুজনই এম.সি কলেজের মেধাবী শিক্ষার্থী। কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করায় সিনিয়র সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আকিল হোসেন ও আব্দুল কাইয়ুম।






