গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

পাপলু মিয়া, ছাতক

ছাতকেরগোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় গত ২১ আগস্ট, বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। আল ফজল ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা আর প্রাণচাঞ্চল্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মো. আব্দুস ছোবহান। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য মাও. মখছুছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিং বডির শিক্ষানুরাগী মাও. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মুয়ীনুল হক মুমিন এবং কারী আব্দুল হাকিম প্রমুখ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আরবি প্রভাষক ওয়ালিউল্লাহ এবং সহকারী মৌলভি শহিদুল ইসলাম মোশাররফ। মডারেটরের দায়িত্ব পালন করেন আল ফজল ছাত্র সংসদের ভিপি আবুল হাসান মো. আদনান ও জিএস জাবের বিন হাবিব, যারা প্রতিযোগিতাকে প্রাণবন্ত ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা, শক্তিশালী যুক্তি ও তাৎক্ষণিক জবাব দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র সংসদের এজিএস আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম, অফিস সম্পাদক পারভেজ আহমেদ সায়েম, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মানসুর আহমেদ সাগর, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ রাসেল, সহ-অর্থ সম্পাদক জিহাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে আল ফজল ছাত্র সংসদ এর পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ, অতিথিবৃন্দ, বিচারকমণ্ডলী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সংবাদটি 218 বার পঠিত হয়েছে