ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ র্যালী, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরশহরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে র্যালী, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরশহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে পথ সভায় মিলত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আবিদুর রহমানের পরিচালনায় অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনাজ্জিল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি, যুগ্ম আহবায়ক মুনসুর আলম, সাবেক সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন।
এছাড়া ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ক্লিনিং কর্মসুচি পালন করা হয়।






