ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রশিদ আহমদ (৬৫)নামের একজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজাপুর (তালুকপাড়া) গ্রামের মৃত হাছন আলীর ছেলে। পুলিশ জানিয়েছে সে ছাতক থানার মামলা নং–১৫, Special Powers Act, 1974 এর তদন্তে সন্ধিগত আসামী ও ইউনিয়ন কৃষকলীগ নেতা। রবিবার রাতে কালারুকা ইউনিয়নের রাজাপুর (তালুকপাড়া) গ্রামে রশিদ আহমদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার ওসি মো. খলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।






