ছাতকে চোরাচালান আটকের জেরে দুই সাংবাদিক কে হুমকি।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে সেনাবাহিনীর অভিযানে চোরাই পণ্য আটকের জেরে দুই সাংবাদিক কে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে।

জানা যায় গত ১৮ জুলাই সুরমা ব্রীজের
উপর থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও রেডবুল সহ ভারতীয় বিপুল পরিমান চোরাই পন্য আটক করে সেনাবাহিনীর টহল টিম।

এ ঘটনার জেরে এশিয়ান টিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়। গত ৩১ জুলাই রাত ১১.৩৪ মিনিটে অজ্ঞাত মোবাইল নং ০১৯৮৩-০৩২৩৫১ থেকে নাজমুল হাসান জুয়েল ও সাজ্জাদ মাহমুদ মনিরকে হুমকি দেওয়া হয়। এসময় নিজেকে গত ১৮ জুলাই সেনাবাহিনীর হাতে আটককৃত মালামালের মালিক শাহিন বলে পরিচয় দিয়ে বলে আমি আমার টাকা দিয়ে চোরাচালন ব্যবসা করি। আগেও করেছি এখনও করে যাচ্ছি। এতে সাংবাদিকদের সমস্যা কি? এর খেসারত অবশ্যই তোদের দিতে হবে। যা ওই দুই সাংবাদিকের কাছে অডির রেকর্ড আছে। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বাদী হয়ে গত ১আগষ্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সেনাবাহিনীর ছাতক ক্যাম্পেও মৌখিকভাব অবহিত করেছেন তারা।

চোরাচালান কারবারি কর্তৃক এমন ঘটনায় উপজেলার সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের ঝর উটেছে। শাহিন নামের ওই হুমকি দাতাকে দ্রুত গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনির প্রতি জোর দাবী জানিয়েছে সাংবাদিক মহল।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে বলেন,বিষয়টি খুবই দুঃখ জনক, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এই সংবাদটি 98 বার পঠিত হয়েছে