সাকির আমিন, ছাতকঃ
সুনামগঞ্জ -৫ ছাতক – দোয়ারা বাজার আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার দিন ব্যাপী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজার এবং দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন ও বাংলা বাজার ইউনিয়নের টেবলাই বাজার, বালিউরা বাজারে লিফলেট বিতরণ কালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও ছাতক – দোয়ারার যোগাযোগ ব্যবস্থা সুগম করে মানুষের দুর্ভোগ লাগব করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ছাতক থেকে বাংলা বাজার সড়কের উন্নয়ন কাজ পনের বছরেও না হওয়ায় মানুষ আমার কাছে আকুতি ও আর্থনাদ করেছে। আমাকে আল্লাহ এ পদে আসিন করলে আমি আগে মানুষের দুর্ভোগ নিরসনের জন্য আগে সড়ক গুলোর নির্মান কাজ করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। গ্রামীন জনগোষ্ঠী ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে আগে মফস্বলের বাজার গুলোতে স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ সহ শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে নিরলসভাবে কাজ করতে হবে। সকালের সহায়তায় দেশকে এগিয়ে নিতে হবে। তাই আসুন আমরা সকলেই অসহায় দরিদ্র মানুষের অনুভূতি অনুযায়ী কাজ করে এলাকার উন্নয়নে ঐক্য বদ্ধ ভাবে কাজ করি।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
তাং ০১-০৮-২০২৫
০১৭১৪৪২৮৭২৫






