ছাতকে ওসিকে হুমকি।

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ কে ভারতীয় একটি মোবাইল নাম্বার থেকে
প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে ভারতীয় মোবাইল নং (০০১৭০৪৪৮০৪১৭৮),থেকে রাত ১-টা ৩৭ মিনিটে ওসির সরকারী নাম্বারের ওয়াটসাপ এ মেসেজ ও ফোন করে এ হুমকি দেওয়া হয়। এতে বলা হয় আওয়ামীলীগ হারাইয়া যায়নাই, আওয়ামিলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংদেশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট,সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না। এসময় ওসি ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি ফোন কেটে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মোখলেছুর রহমান।

এই সংবাদটি 308 বার পঠিত হয়েছে