ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে আত্নহত্যা প্ররোচনার অভিযোগের মামলায় মো.আলী হোসেন নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় আলী হোসেন গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামের সফর আলীর ছেলে।
মামলার এজহার সুত্রে জানা যায়, গ্রামের আলী হোসেনের স্ত্রী গৃহবধু রোকসানা বেগম গত বুধবার সকালে নিজ বসত ঘরের পাশের কক্ষে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সানে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ওই গৃহবধূর ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় নিহত রোকসানা বেগমের বোন মোছা.নাজমা বেগম বাদী হয়ে মো.আলী হোসেনকে আসামী করে আত্নহত্যা প্ররোচনার অভিযোগের থানায় একটি মামলা রুজু করেছেন। ওই মামলায় মো.আলী হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






