মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীরকোট থেকে ০৫(পাঁচ)কেজি গাঁজা সহ গ্রেফতার-১জন।
রবিবার (৬ই ডিসেম্বর) এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক চৌকশদল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ০৫ (পাঁচ)কেজি গাঁজা সহ দুধপাতিল গ্রামের চুনারুঘাট থানার বাসিন্দা আক্তার মিয়া এর ছেলে মোঃ লিটন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, আমরা এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এবং সেই সাথে আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না ইনশাআল্লাহ।
উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।






