স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় মদ সহ একটি অটোরিক্সা জব্দ করেছে কাশিমনগর ফাঁড়ির পুলিশরা।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপরে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাসের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ৩নং বহড়া ইউনিয়নের মনতলা চৌমুহনী পাকা রাস্তার ভবানীপুর নামক স্থানে একটি অটোরিকশা তাল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ম দও একটি অটোরিক্সা জব্দ করে এবং অটোরিকশাচালক মো. রফিকুল ইসলামকে (২৮) আটক করে।
গ্রেপ্তারকৃত অটো রিকশাচালক মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. আশরাফ উদ্দীনের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






