শাহজাহান আলীঃবগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী অভিযান ফেন্সিডিলসহ ৪ মামলার পালাতক আসামী স্বপন মিয়া (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
৫ নভেম্বর ( শনিবার) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) মাদক বিরোধী এক অভিযানে সদরের মাটিডালীর দ্নিতীয় বাইপাস এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মামলার পালাতক আসামী স্বপন মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া বগুড়া মাটিডালী ফকিরপাড়া এলাকার নজরুল ইসলাম ছেলে।
ডিবি বগুড়ার (ওসি) আব্দুর রাজ্জাক এর নিকট জানতে চাইলে তিনি জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। সে চার মাদক মামলার পালাতক আসামি। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






