ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় পুলিশের হাতে আরও দুইজন গ্রেফতার।

ছাতক প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে ২২ ফেব্রুয়ারি রাতে আরও দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন  উপজেলার ভাতগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও বিশারদপুর(ঝিগলী) গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল হামিদ ও দোলারবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পুর্ব বসন্তপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র রফিক মিয়া। পুলিশ জানিয়েছে তারা ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামি।  

তাদেরকে ২৩ ফেব্রয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হয়েছে বলেজ জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

 

 

 

 

এই সংবাদটি 1586 বার পঠিত হয়েছে