ছাতকে রাজনৈতিক মামলায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেফতার।

ছাতক প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা উপজেলার চরমহল্লা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ওই ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। ২১ ফেব্রয়ারী শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে সে ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী। ২২ গ্রেফতাটকৃত আসামীকে ২২ ফেব্রয়ারী যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

এই সংবাদটি 961 বার পঠিত হয়েছে