সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর যুবলীগের সভাপতি সালাহ উর রহমান, সহ-সভাপতি মো. মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জুলবাদাইন, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম হোসাইন মাহিব এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উটেছে, বিএনপি-জামায়াত মিলে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারি,পৌরশহর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় যুবলীগ নেতাকর্মীদের আত্মচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে তাদের প্রাণ রক্ষা করেন। এ সময় হামলাকারীরা তাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয়।
ভুক্তভোগীরা জানান, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাদের ওপর একের পর এক ধারাবাহিক সন্ত্রাসী হামলা ও পুলিশি গ্রেপ্তার অভিযান চলছে। এর ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণভয়ে আত্মগোপনে থেকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এদিকে, এ ঘটনার পর থেকে নেতাকর্মীদের পরিবার-পরিজনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে যুবলীগ সভাপতি সালাহ উর রহমান এর স্ত্রী শামিমা আক্তার শাম্মিকে তার স্বামীর সন্ধান না দিলে হত্যার হুমকী দেওয়া হয়েছে। যে কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব রাবাহিক হামলা ও হুমকির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।






