ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় আরোও ১জন গ্রেফতার।

ছাতক প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতকে অপারেশন ডেভিল হান্ডের বিশেষ অভিযান পরিচালনা কালে উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুর রহমানকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
সে ওই ইউনিয়নের রুক্কা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। মঙ্গলবার রাতে অফিযান চালিয়ে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে সে ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্ধিগ্ধ আসামী। গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।

এই সংবাদটি 2438 বার পঠিত হয়েছে