পাপলু মিয়া, ছাতকঃ
আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরে জামায়াতে ডা. শফিকুর রহমান সফর উপলক্ষে ও সুনামগঞ্জ জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষে গত ২১ জানুয়ারি মঙ্গলবার বিকাল দুই ঘটিকায় উপজেলা কার্যালয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় । উপজেলা জামায়াতের (ভারপ্রাপ্ত আমীর) মাওলানা কাজী সৈয়দ মনছুর আহমদ এর সভাপতিত্বে উপজেলা ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর, মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এড.রেজাউল করিম তালুকদার,
উপজেলা আমীর মাওলানা আকবর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আব্দুল আউয়াল,আবু মূসা রাসেল, দারসূল কুরআন পেশ করেন, উলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম। আর উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও সৈয়দেরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, দোলারবাজার ইউনিয়ন আমীর, জাবেদ আহমদ,উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি নাছির উদ্দীন,ছৈলা আফজালাবাদ ইউনিয়ন সভাপতি, আরাফাত আহমদ রাহাত, কালারুকা ইউনিয়ন সভাপতি মাষ্টার আফিজ আলী,ইসলামপুর ইউনিয়ন সভাপতি, আব্দুল আজিজ ,নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফিজ কাওছার আলম, ভাতগাঁত ইউনিয়ন সভাপতি আবুল বাশার,দক্ষিণ খুরমা ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান, সিংছাপইড় ইউনিয়ন সভাপতি, আবু তাহের,ছাতক সদর ইউনিয়ন সভাপতি, মাওলানা কবির আহমদ ও জাউয়াবাজার ইউনিয়ন সভাপতি ইসলাম উদ্দিন সহ উপজেলা সকল ওয়ার্ড ও ইউনিটের সভাপতি/সেক্রেটারি বৃন্দ।






