সৎপুর দারুল হাদিস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হাই এর ইন্তেকাল।

ছাতক প্রতিনিধি

সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস,বিশিষ্ট আলেমে দ্বীন, ছাতকী হুজুর নামে পরিচিত, ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তির গাও নিবাসী হযরত মাওলানা আব্দুল হাই সাহেব ইন্তেকাল করেছেন। বৃহষ্পতিবার বিকেলে
সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মরহুম মাওলানা আব্দুল হাই সাহেবের জানাজার নামাজ আগামী কাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩.৩০ ঘটিকার সময় মুক্তির গাও গ্রামের মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

এই সংবাদটি 444 বার পঠিত হয়েছে