তাজিদুল ইসলাম:
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আল আরাফাহ ব্যাংক পি এলসি। ব্যাংকটির ছাতক গোবিন্দগঞ্জ শাখার উদ্দ্যোগে তিন শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার বিকালে গোবিন্দগঞ্জস্থ আল আরাফা ব্যাংক পিএলসি শাখায় অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
ব্যাংক এভিপি ও ব্যস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এফ এভিপি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলামী ফতেপুর কামিল মাদ্রাসার পিন্সিপাল মাও মোহাম্মদ শামসুদোহা।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ আব্দুস ছোবহান।এছাড়াও বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,শাহজালাল ইসলামি একাডেমীর পিন্সিপাল হাফিজ আব্দুল হাই,রাউলী মাদ্রাসার পিন্সিপাল মাওলানা গৌছ উদ্দিন, সাংবাদিক মুশাহিদ আলী, সাংবাদিক খালেদ আহমদ,ফজল উদ্দিন সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ব্যাংকের শীত বস্ত্র বিতরণ উদ্যোগটি সর্বদাই চলমান থাকবে বলেও নিশ্চিত করেছেন ব্যাংকের কর্তৃপক্ষ।






