সুনামগঞ্জের ছাতকে আমার দেশ,আমার অধিকার সংগঠনের উদ্বোধন ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান সামির জন্মদিন পালন করা হয়েছে।
১৪ জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার গোবিগঞ্জে ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান ছামি’র জন্মদিন ও আমার দেশ আমার অধিকার সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে অংশগ্রহন করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এসময় এমদাদুর রহমান ছামি’ জানান আমার দেশ আমার অধিকার দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। এছাড়া উপজেলার চোরা চালান ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাড়াতে কাজ করবে। পাশাপাশি এসব কাজে দেশের সচেতন নাগরিক দের এগিয়ে আসার আহবানও জানান তিনি।






