ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও প্রেসার পরিক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত

এমডি. তাজিদুলঃ

সুনামগঞ্জ ছাতকে লাকেশ্বর বাজারের প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস ও প্রেসার পরিক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী লাকেশ্বর গ্রামের (আমেরিকা প্রবাসী) রায়হান খানের অর্থায়নে ও উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ক্যাম্পিং হয়।

উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুস সালাম, লাকেশ্বর বাজার দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও আজিজুর রহমান, সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন মিলন,সাজু আহমেদ,জাহাঙ্গীর আলম,মেম্বার মিলাদ হোসেন, লাকেশ্বর বাজারের সাধারণ সম্পাদক লিলু মিয়া, মুস্তাক ফকির, এমরান আহমদ, জুয়েল আহমদ,জুবায়ের আহমদ, আসাব উদ্দিন সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

লাকেশ্বর বাজারে প্রায় দু’শতাধিক মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও প্রেসার পরিক্ষা করানো হয়।

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে