পাপলু মিয়া, ছাতকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে প্রবাসী দায়িত্বশীলদের সাথে শনিবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলা আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের পরিচালনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা মাওলানা খায়রুল রফিক, ছাতক ইসলামিক সোসাইটির ইউকে’র এক্সিকিউটিভ মেম্বার এমদাদুল ইসলাম, সারোয়ার হোসাইন, উপদেষ্টা মুহিবুর রহমাম,
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, মাওলানা মুজিবুর রহমান সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ,ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সহ ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।






