ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ইউনিয়নের ১১জন ইউপি সদস্য। গত বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
জানা যায়,ইউনিয়ন পরিষদের সদস্যদের মতামত অগ্রাহ্য না করে সাবেক সরকার দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে চেয়ারম্যান ইউনিয়নের প্রতিটি কাজে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে মামলা মোকাদ্দমার কারণে তিনি পলাতক থাকায় জনগন সেবা থেকে বঞ্চিত রয়েছেন বিদায় তার প্রতি অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য ,ছাদ আহমদ,সাজন আহমদ, নুর উদ্দিন,রসিক আলী সাগর, খালেদ আহমদ খলিল,জয়নাল আহমদ তালুকদার,আজাদ মিয়া,কয়ছর আহমদ ও সংরক্ষিত মহিলা সদস্যা,রুপ্তনমালা,রুকসানা বেগম ও মিটু রানী পালসহ ১১ জন ইউপি সদস্য।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলার নিবাহী কর্মকতা তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগটি তদন্তপুর্বক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।






