চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে কমিটির সহ-সভাপতি নির্বাচিত জসিম উদ্দিন

এমডি.তাজিদুল ইসলাম:

লন্ডনে সুনামগঞ্জের ছাতক চরমহল্লাহ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থাপিত স্বেচ্ছাসেবী সংগঠন চরমহল্লা ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে কমিটির সহ-সভাপতি পদে জসিম উদ্দিন নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
বিগত পর্ষদে অত্র সংগঠনে জসিম উদ্দিন কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। এবারের দ্বি-বার্ষিক কাউন্সিলে তাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়।
জসিম উদ্দিন একজন সহজ-সরল মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত। সমাজ সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দীর্ঘদিন যাবৎ। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নন জসিম উদ্দিন নীরবে কাজ করে মানুষের ভালবাসা ও অভিনন্দন অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লাহ ইউপির ৮ নং ওয়ার্ডের চরগোবিন্দ গ্রাম’র বিশিষ্টজনের তালিকায় স্থান করে নিয়েছেন।
জসিম উদ্দিন ও তার পরিবারের সকল’র জন্য দোয়া ও অভিনন্দন রইলো।

এই সংবাদটি 139 বার পঠিত হয়েছে