সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনাামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা সামছুন্নাহারের অতর্কিত হামলায় আব্দুল মতিন নামে একজন আইনজীবী সহকারী গুরুতর আহত হন, আমবাড়ি বাজারে একটি চায়ের দোকানে ঢুকে বুধবার ০২,১০,২৪ ইংরেজি আনুমানিক ৬,৩০ ঘটিকায় আব্দুল মতিনের উপর হামলায় চালান ইউপি সদস্যা সহ তার সাথে থাকা লোকজন।এসময় আব্দুল মতিন চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পত্যক্ষদর্শীরা আমবাড়ি বাজারে জুনাইদ আহমদের চা’য়ের দোকানে আব্দুল মতিন চা নাস্তা করার জন্য ঢুকেন এক পর্যায়ে মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা সাহমছুন্নাহার ও তার সাথে থাকা লোকজন দোকানে ঢুকে মতিনের উপর হামলায় চালিয়ে চলে যায় এ সময় এদের হামলায় গুরুতর আহত হন আব্দুল মতিন। আমবাড়ি বাজারে সিএনজি ষ্টেশনের ম্যানাজার নুরুজ্জামান জানান আমি হট্রগুল শুনে দৌড়ে গিয়ে দেখি হোসাইনের চা’য়ের দোকানে মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা ও কিছু লোক আইনজীবী সহকারীর উপড় আক্রমন করে মারধর করছেন গোপালপুর সৈয়দ আহমদ জানান আমি দৌড়ে গিয়ে এদের মারামারি দেখতে পাই এ বিষয়ে আহত আব্দুল মতিন জানান একটি মোবাইল চুরির ঘটনা কে কেন্দ্র করে সালিসি বৈঠকে ইউপি সদস্যার সাথে মত বিরোধের সুত্রধরে আমার উপর আক্রমন করেছে ইউপি সদস্যা সামছুন্নাহার গংরা তবে এ বিষয়ে ইউপি সদস্যা সামছুন্নাহার জানান আইনজীবী সহকারী আমার সাথে অন্যায় আচরন করেছেন তাই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই বিষয়ে জানতে চাইলে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী জানান আমি বিষয়টি শুনেছি এ বিষয়ে ইউনিয়ন পরিষদে আলোচনা করা হবে।






