ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অশুভ আচরণ ও দূর্ব্যবহার এর কারণে ডাক্তার ও সিনিয়র স্টাফ নার্সদের বিরুদ্ধে দৈনিক সংগ্রাম পত্রিকার ছাতক প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান শাওন লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী জানান অভিযুক্ত ডাঃ মহসিন, সিনিয়র স্টাফ নার্স ফারজানা শারমীন, মুনতাহা আক্তার লুবনা কে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, ও তাদের বেতব ভাতা বন্ধ রাখা হয়েছে।






