তাজিদুল ইসলামঃ
সুনামগঞ্জ ছাতকের চরমহল্লা ইউপির নদীতে মাছ ধরতে গিয়ে ১৭ বছরের যুবক উনায়েস মারা যায়।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০ ঘটিকার সময় চরমহল্লা ইউপির ৮নং ওয়ার্ডের কামারখাল নদীতে।
উনায়েস আহমদ চরমহল্লা ইউপির শাখাইতি গ্রামের ছাব্বির আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে কামারখাল নামক স্থানের বোকানদীতে মাছ ধরতে আসছিল। মাছ ধরা অবস্থায় হঠাৎ পানির নিচে ডুবে যায়। পরবর্তীতে তাকে নদী থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় কৈতক মেডিকেল হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।






