ছাতক প্রতিনিধিঃ
শেখ হাসিনা এই দেশে দুপুরের খাবার খেতে পারেনি, তাকে ভারতে গিয়ে খেতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বন্যা দুর্গতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে। তিনি কতটা ঘৃণার সৃষ্টি করেছিলেন, তিনি দেশত্যাগ করলে মানুষ রাস্তায় আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে।
মামুনুল বলেন, প্রতিবেশী দেশ আমাদের বন্ধুর মতো থাকবে। তাই বলে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আব্দুল হান্নান, আরিফুল হক ইদ্রিস, শওকত আলী ইসলামুদ্দিন, সহ প্রমুখ।
আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য, সিলেট মহানগর জামাতের সূরাও কর্মপরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী,
উপজেলা জামাতের আমীর,উপাধ্যক্ষ আকবর আলী,
বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াত, জমিয়তে ইসলামের নেতৃবৃন্দ।






