শ্রীমঙ্গলে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি সম্মেলন ও মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় পৌরসভার মহসিন অডিটোরিয়ামে পত্রিকার সকল প্রতিনিধিদের নিয়ে এক ঝাঁক-মজক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির। প্রধান অতিথি দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক ইঞ্চি: আনোয়ার পারভেজ (সাগর), উপ-সম্পাদক লায়ন মোহাম্মদ সুজায়েত আলী চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনর অর রশীদ,বার্তা সম্পাদক এডভোকেট দীপংকর হালদার (দিপু), সহযোগী সম্পাদক পাপিয়া সরকার,সহকারী বার্তা সম্পাদক আল আমিন,বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ) মোঃ তাজিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি রুয়েব আহমদ, দোয়ারা বাজার প্রতিনিধি হুমায়ুন ফরিদ সহ জাতীয়, স্থানীয় স্টাফ রিপোর্টার গন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 78 বার পঠিত হয়েছে