ছাতকে রেমিট্যান্স যুদ্ধা জসিম উদ্দিনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ ছাতকে রেমিট্যান্স যুদ্ধা জসিম উদ্দিনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চরমহল্লা ইউপির ৮নং ওয়ার্ড ও আশাকাচর মহিলা মাদ্রাসায় শীত বস্ত্র বিতরন করা হয়।
চরমহল্লা ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কে এর কোষাধ্যক্ষ জসীম উদ্দিন অর্থায়নে গরিব অসহায় ব্যক্তিদেরকে শীত বস্ত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার তরুন সমাজ সেবক অজিত কুমার দাশ, বিশিষ্ট মুরুব্বি হাজী নুর উদ্দিন,জয়নাল আবেদিন, আশাকাছর মহিলা মাদ্রাসায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচার শালিষ ব্যাক্তিত্ব্য বুরহান উদ্দিন সহ আরও প্রমূখ।
এছাড়াও তিনি দীর্ঘ দিন যাবত বিভিন্ন সময় চরমহল্লা ইউনিয়েনের বিভিন্ন জায়গায় সামাজিক কাজকর্মে অসহায়দেরকে সহযোগিতা করেন। তার উক্ত সেবামুলক কাজকে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষকে প্রশংসা ও উৎসাহিত করছে।

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে