পাপলু মিয়াঃ
ছাতকের জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য,কালারুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল হক স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে- জামেয়ার হল রোমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামেয়া প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ও মাদরাসার সভপতি শাহ আলম,
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল হক ও ছাতক এসোসিয়েশন অব মিশিগান এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার ও আবদুল হাই আজাদ। এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আরশ আলী ও নুরুল ইসলাম,মকবুল হোসেন, সামসুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল আলম, ওয়ারিশ আলী,
ইসমাইল হোসেন ও ফখর উদ্দিন প্রমূখ।






