শান্তিগঞ্জে সাংবাদিকে তথ্য সংগ্রহ কালে ইউপি চেয়ারম্যানের বাঁধা

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ শান্তিগঞ্জে সাংবাদিকের তথ্য সংগ্রহে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল বাঁধা ও অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন।
রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ৬নং পূর্ব বীরগাঁও ইউপি পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত বস্ত্র বিতরণে দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি রুয়েব আহমদ তথ্য সংগ্রহের জন্য পরিষদে প্রবেশ করা কালে তাকে বাঁধা ও হেয় প্রতিপন্ন,অশ্লীল ভাষায় গালাগালি করেন ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল।
তথ্য সূত্রে জানা যায়, গত কিছু দিন আগে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস সাথে দশ পেকেট শুকনো খাবারের তথ্য সংগ্রহে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল বিষয়টি সটিক তথ্য দিতে পারছেন না।
সংবাদকর্মীকে তথ্য সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি মোবাইল কলে নিশ্চিত করেছেন অত্র পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মনির উদ্দিন। স্থানীয় প্রতিনিধি বিষয়টি সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে অবগত করায় জেলার সিনিয়র সাংবাদিকরা ইউপি পরিষদের সদস্য ৫ জন ও এলাকার বিভিন্ন ব্যক্তি-বর্গের সাথে সাক্ষাৎ কালে তারা বলেন চেয়ারম্যান পরিষদের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে অনিয়ম সহ নানান অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রতিনিয়ত এলাকার মানুষের সাথে বদমেজাজি আচরণ ও পরিষদের বিভিন্ন কার্যকলাপে দূর্নীতি করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কোনো বরাদ্দ আসলে চেয়ারম্যান মেম্বারদেরকে অবগত না করে একা একা সব উধাও করে দেন।
উক্ত বিষয়টি নিশ্চিত করছেন সকল ওয়ার্ড প্রতিনিধি।

এই সংবাদটি 78 বার পঠিত হয়েছে