মোহাম্মদ পাপলু মিয়া, ছাতকঃ
ছাতকের ভাতগাঁও ইউনিয়নে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হিকমা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় জামেয়ার হল রোমে অনুষ্ঠিত দোয়া মাহফিল অত্র জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মাওঃ ইমরুল হাসান জাফরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা খাদিমুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া পরিচালনা কমিটির সদস্য নুর আহমদ হিরন ও জাবেদ আহমদ।শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, পরীক্ষারর্থীদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম তালহা ও মারজানা বেগম প্রমূখ।অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতিথে দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।






