ছাতকের জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসার ২৪ দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাপলু মিয়া,ছাতকঃ

ছাতকের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদরাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থিদের উদ্যোগে এক দোয়া মাহফিল আজ ৪ ফেব্রুয়ারি রবিবার অত্র জামেয়ার হল রুমে জামেয়ার প্রিন্সিপাল মুহাম্মদ মখছুছুর রহমানে সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ মসজিদ মিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, জামেয়ার সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মুজিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন,সূফীনগন দাখিল মাদরাসার শিক্ষক,জামেয়ার সাবেক সহকারী মৌলভী মাওলানা ফখর উদ্দীন সহ মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

এই সংবাদটি 110 বার পঠিত হয়েছে