মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকের গোবিন্দগঞ্জে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিয়েছে আমেরিকা প্রবাসী রায়হান খান।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল থেকে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোবিন্দগঞ্জ কলেজ ,বহুমূখী উচ্চ বিদ্যালয় সহ বাজারের চতুর্থদিকে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করানো হয়।
উক্ত উদ্যোগের আর্থিক সহযোগিতা করেন উপজেলার ছৈলা আফজালাবাদ ইউপির লাকেশ্বর বাজার সংলগ্ন খিদ্রা গ্রামের (আমেরিকা প্রবাসী) রায়হান খান। তার সহযোগিতায় দুর্গন্ধযুক্ত আবর্জনা পরিষ্কার করানো সম্ভব হয়। রাস্তা সার্বিক সহযোগিতায় ছিলেন জাহির উদ্দীন মিলন। রাস্তা চতুর্থদিকে পরে থাকা আবর্জনার কারণে শিক্ষার্থীদের যাতায়াত করতে অসুবিধা হয়,ময়লার কারণে রোগবালাই ছড়িয়ে পরতে পারে। বাজারের দোকানের ময়লা আবর্জনা রাস্তার আশেপাশে না ফেলে নিদিষ্ট একটা স্থানে জমা করে রাখলে দুর্গন্ধ প্রবাহিত হবে না। বাজার কর্তৃপক্ষের কাছে আহবান রাস্তার আশেপাশে আবর্জনা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন।
বিগত ৯ অক্টোবর ২০২৩ইং তারিখে রায়হান খানের উদ্যোগে গোবিন্দগঞ্জের রেললাইনের আশেপাশ সহ বাজারের চতুর্থদিকের রাস্তাঘাট পরিষ্কার করানো হয়েছিল।
তিনি এই ভাবে সব সময় সামাজিক কাজে সেবা করে থাকেন।






