মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চলের শাপলা ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরিক্ষা হয়। উক্ত পরিক্ষায় সকল জেলার ৯ টি কেন্দ্রের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পরিচালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটের উপ-পরিচালক মো: হামজার রহমান শামীম, শাকিল চিস্তী। সহকারী দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল কাশেম। অঞ্চল পর্যায়ের শাপলা ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এর মূল্যায়ন এক যুগে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে আওতাধীন মুল্যায়নে ২ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা নেয়া হয়।






