মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ ছাতকের মৈশাপুর গ্রামে মহিলা মাদরাসা প্রতিষ্ঠার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারী) রাত ৮ ঘটিকার সময় নতুন মৈশাপুর বাজারে গ্রামের মুরব্বি ও যুব সমাজকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি আরশদ আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শামসুল ইসলাম খান, সাবেক মেম্বার মনা উল্লাহ, হারিছ আলী, আজাদ মিয়া কালা, তোতা মিয়া, আনফর আলী, গিয়াস উদ্দিন, সমরুজ আলী, মরম আলী, জমির আলী, মাষ্টার সাজ্জাদ মিয়া, বশির উদ্দিন, রুয়েল মিয়া, নুর উদ্দিন, আবুল হোসেন, আলী হোসেন, রাকিব আলী, পাভেল আহমদ, কবির মিয়া, মাওলানা নুর আহমদ, ছাদ উদ্দিন, মাওলানা রাজু বিন মুনির, আবদুস ছোবহান, ক্বারী আবুল কালাম, রফিক আলী কালা, মুহিবুর রহমান, আফজল হোসেন, জয়নাল আবেদীন। উক্ত সভার সম্মতি ক্রমে নয়া মৈশাপুর গ্রামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আলমাছ আলী, আরশদ আলী ও জামাল উদ্দিনকে আহবায়ক করে ৫-সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।






