ডেস্ক নিউজ : মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে এবং তাদের স্মৃতি রক্ষার্থে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর ভিন্নধর্মী আয়োজন প্রজেক্ট ৭১। আশা করি এবার আমরা এই আয়োজনটি ধারাবাহিক ভাবে করতে পারব ইনশাআল্লাহ।
আমাদের এবারের প্রজেক্ট ৭১ এর মাধ্যমে বাংলাদেশের তৃণমূল ফুটবলের পাইপলাইনে যারা প্রতিনিয়ত প্রতিভাবান খেলোয়াড় সাপ্লাই করে তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করা। দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য অগণিত ফুটবল একাডেমী গুলো অবহেলিত অবস্থায় দিনের পর দিন কাজ করে চলেছে। তারাই আসল তৃণমুল যোদ্ধা। তারাই দেশের খেলোয়াড় তৈরির আসল আতুড় ঘর।
আমাদের এই প্রজেক্ট ৭১ এর মাধ্যমে এবার আমরা প্রতি মাসে ১টি ফুটবল একাডেমীকে ১০টি করে ফুটবল উপহার দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলতি মাস হতেই কার্যক্রমটি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হবে। আশা করি প্রতি মাসে এরকম ভাবে ১টি করে অবহেলিত ফুটবল একাডেমীর পাশে দাঁড়াতে সক্ষম হবে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম।
প্রজেক্ট ৭১ এ যেকোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাও অংশগ্রহন করতে পারবে। ১/২টি, ৫টি বা একেবারে ১০টি ফুটবল প্রদানের মাধ্যমে আপনারাও আমাদের সাথে শরিক হতে পারবেন। যিনি বা যারা আমাদের প্রজেক্ট ৭১ এ ফুটবল বা নানা ভাবে সাহায্য সহযোগিতা করবেন আমরা অবশ্যই তাদের নাম, সংস্থার নাম বা প্রতিষ্ঠানের নাম স্পন্সর হিসেবে প্রচারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ১টি ফুটবল একাডেমীকে ১০টি ফুটবল প্রদানের মাধ্যমে আমাদের প্রজেক্ট ৭১ কার্যক্রমের উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। সাথেই থাকুন……
#প্রজেক্ট_৭১






