তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে মুহিবুর রহমান মানিকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার চরমহল্লা ইউপির ৮নং ওয়ার্ডে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিকের নৌকার সমথর্নে জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউপির ০৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছোরাব আলী,পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আবু সুফিয়ান সুফি, সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির সহধর্মিণী শারমীনা ফেরদৌস লোনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি,আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন,নিকলেশ দাস নিটু ,ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ আলী, চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া,মাষ্টার জমিম উদ্দিন,আওয়ামী লীগ নেতাৃ আব্দুল হাই,বোরহান উদ্দিন,জসিম উদ্দিন তালুকদার,মাসুক মিয়া,মেম্বার অজিত কুমার দাশ,সমুজ মিয়া,যুবলীগ নেতা ওমর আলী, ছাত্রলীগ নেতা রুয়েল আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাছুম আহমেদ,জুয়েল,উপজেলা ছাত্রলীগ নেতা লায়েক আহমেদ,এমদাদ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






